মালয়েশিয়ায় বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৬ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় সদ্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জনকারী এক বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
সেলাঙ্গর রাজ্যের সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্স থেকে বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেল ৩টা ৬ মিনিটে মরদেহটি উদ্ধার করেছে সেরডাং জেলা পুলিশ।
সেরডাং জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার এ এ আনবালাগান বলেন, সেরি কেম্বানগানের সেরডাং পারডানার একটি রেসিডেন্সে ওই বাংলাদেশি নারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিহত বাংলাদেশি নারীর নাম সাদিয়া জামান। তার বয়স আনুমানিক ৩৪ বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতের বন্ধুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই নারী তার স্বামীর সঙ্গে বেশ কয়েক দিন ধরে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি এবং তার বন্ধুরা ঘটনার আগের দিন একটি ডিনার পার্টিতেও যোগ দিয়েছিলেন। সে সময় তাকে বিষণ্ন দেখাচ্ছিল এবং অনুষ্ঠানে উপস্থিত বন্ধুদের সঙ্গে স্বাভাবিক আচরণ করতে দেখা যায়নি।
ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি বাংলাদেশে ফিরতে চাননি| সম্প্রতি তার মা মারা যান। তার পরিবারে কেবল বাবা ও স্বামী রয়েছেন।
পুলিশ আরও জানায়, মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে। সেরডাং হাসপাতাল থেকে পোস্টমর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। এটিকে আকস্মিক মৃত্যু (এসডিআর) হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






